,

নখ সুন্দর রাখতে হট অয়েল ম্যানিকিওর

news-image

নিউজ ডেস্ক : বর্তমানে নখ বড় রাখা ফ্যাশনের একটি অংশ। অনেককে আবার কাজের খাতিরেই হয়তো নিজেকে আকর্ষণীয় দেখাতে হয়। তারই অংশ হিসেবে অনেকেই বড় করতে চান নখ। কিন্তু নখ বাড়াতে গেলেই ভেঙে যাচ্ছে এমন অভিযোগ থাকে অনেকেরই। এ সমস্যার সমাধানে দারুণ কার্যকরী গরম তেল।

নখ রুক্ষ হয়ে থাকলে বা সহজেই ভেঙে গেলে নখকে সুন্দর করে তোলার জন্য হট অয়েল ম্যানিকিওর দারুণ উপকারী। বাড়িতেই সহজে করতে পারেন এটি।

অন্যান্য ম্যানিকিওরে গরম পানির পরিবর্তে ব্যবহার করা হয় গরম তেল। হট অয়েল ম্যানিকিওর করার সময়ক্যাস্টর অয়েল, সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল, টি ট্রি অয়েল এবং আমন্ড অয়েল সম পরিমাণে মিশিয়ে নেবেন। এই প্রত্যেকটি তেলের গুণই আপনার নখের প্রয়োজন।

গরম তেলে নখ ডুবিয়ে রাখলে নখের ডগায় ও নখের চারপাশে রক্ত সঞ্চালন ভালো হয়। এতে নখের চারপাশের পাতলা ত্বক নরম থাকবে, হাতে পড়বে না বয়সের ছাপ।

একটি পাত্রে সব রকমের তেল সমপরিমাণে নিয়ে গরম করে নেবেন। প্রথমে ৩০ সেকেন্ড গরম করুন। সেই মিশ্রণ যতক্ষণ না ঠাণ্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাতে আঙুল ডুবিয়ে রাখুন। মিশ্রণ ঠাণ্ডা হয়ে গেলে আবার সামান্য গরম করে নিন। আরও একবার নখ ডুবিয়ে রাখুন। তারপর কব্জি পর্যন্ত সেই তেল ধীরে ধীরে মালিশ করুন। তেল ত্বকে মিশে গেলে গরম জলে তোয়ালে ভিজিয়ে ভালো করে হাত এবং আঙ্গুলগুলি মুছে নিন।

নখ সুন্দর ও ভালো রাখতে খুবই সহজ ঘরোয়া উপায় এটি।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম