,

বইমেলায় অভিনেত্রীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা : ভিডিও অপসারণের নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলায় মাস্ক না পরায় অভিনেত্রী নাফিজা তুষিকে ভ্রাম্যমাণ আদালতের কর্তৃক জরিমানার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

রিটের শুনানিকালে আদালত বলেন, ‘যদি ওই নারী মনে করেন, ভ্রাম্যমাণ আদালতের সাজা দেওয়ার প্রক্রিয়া সঠিক হয়নি, তাহলে আইনি প্রতিকার চাইতে পারবেন।’

এর আগে, গত রোববার অভিনেত্রী তুষিকে ভ্রাম্যমাণ আদালতের কর্তৃক জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ভিডিও অপসারণে রিটে নির্দেশনা চাওয়া হয়। তুষির রিটটি দায়ের করেন পক্ষে অ্যাডভোকেট বদরুদ্দোজা বাবু।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বইমেলায় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই অভিযানে অভিনেত্রী তুষিকে মাস্ক না পরায় ২০০ টাকা জরিমানা করা হয়।

পরে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অর্থদণ্ড দেওয়ার আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক করছিলেন তুষি। সেখানে উত্তেজিত হয়ে তিনি বলছিলেন, তাকে এভাবে ক্যামেরার সামনে কেন ‘হেনস্তা’ করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড