,

ভয়ে ৪ দিন ধরে বেসমেন্টে

news-image

অনলাইন ডেস্ক : বোমা হামলার মধ্যে দুই ছেলেকে নিয়ে কোথাও পালাতে পারেননি, অবশেষে আশ্রয় নিয়েছেন বেসমেন্টে। তাদের খাবার শেষ হয়ে যাচ্ছে। দিন কাটাচ্ছেন চরম বিপর্যয়ের মধ্যে, এমনভাবেই নিজেদের দুর্দশার কথা জানিয়েছেন খারকিভের আলেনা।

আজ মঙ্গলবার খারকিভের কয়েকজন নারী বিবিসিকে তাদের পরিস্থিতি জানিয়েছেন। আলেনা বলেন, ‘আমরা চার দিন ধরে বেসমেন্টে লুকিয়ে আছি। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আমাদের খাবার শেষ হয়ে আসছে।’

আলেনার মতো সিভেতলানাও নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন। খারকিভের মেট্রো স্টেশনে তিনি আশ্রয় নিয়েছেন। সিভেতলানা বলেন, ‘আমার পেছনে একজন নারীর সঙ্গে শিশু রয়েছে। ছোট্ট শিশুকে তিনি সারাক্ষণ প্যারামে (শিশুদের বসিয়ে রাখার গাড়ি) রেখেছেন। সিভেতলানা প্রশ্ন তুলে বলেন, আপনি কি বুঝতে পারছেন পরিস্থিতি কতটা খারাপ? অথচ গোলাগুলি বন্ধ হচ্ছে না।’

মেট্রোতে থাকা আরেক নারী মেরিয়ানা কোনোভাবেই কান্না থামাতে পারছেন না। তিনি বলেন, ‘আমি সব সময় প্রার্থনা করছি। অন্যদেরও ইউক্রেনের জন্য প্রার্থনা করতে বলছি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড