রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কারাগারে দেওয়া হলো বই, বাদ্যযন্ত্র

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের পাঠাগারটি আরো সমৃদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ সোমবার পাঠাগারের জন্য প্রসিদ্ধ লেখকদের ৩৮টি বই ও পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক চর্চার জন্য বাদ্যযন্ত্র দেয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানীন, জেলার মোঃ দিদারুল আলম উপস্থিত ছিলেন।
বইয়ের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ূন আহমেদের লেখা গল্প-উপন্যাস। বাদ্যযন্ত্রের মধ্যে রয়েছে, হারমোনিয়াম, তবলা, বাঁশি, মন্দিরা, ঢোল ও জিপসি।
 জেল সুপার মোঃ ইকবাল হোসেন বলেন, বলেন, ‘কারাগারে আগে থেকেই একটি পাঠাগার ছিলো। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভালো লেখকের বেশ কিছু বই পাওয়ায় সেটি আরো সমৃদ্ধ হয়েছে। তিনি বলেন, সাংস্কৃতির চর্চার জন্য জেলা প্রশাসন বাদ্যযন্ত্রও দিয়েছে। এখন কারাবন্দিদের নিয়মিত পড়ার বিষয়টির উপর আরো জোর দেওয়া হবে। আগামী ১৭ মার্চ কিংবা ২৬ মার্চ কারাবন্দিদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের চিন্তা করছি।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট