,

অবশেষে আসছে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজল রেখা’

news-image

বিনোদন প্রতিবেদক : এক দশক ধরে পরম যত্নে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম তার নতুন সিনেমা ‘কাজল রেখা’র পরিকল্পনা আগলে রেখেছেন। নির্মাতার কথায়, প্রযোজক ও নির্মাণের পরিবেশ পাননি। এমনকি মনের মতো শিল্পী পাননি ‘মনপুরা’খ্যাত এই নির্মাতা। তবুও হাল ছাড়েননি। বরং প্রতিনিয়ত সিনেমাটি নির্মাণ প্রক্রিয়া চালিয়ে গেছেন নীরবে। এর মধ্যে শেষ করেছেন পরীমনি ও শরিফুল রাজকে নিয়ে ‘গুনিন’ সিনেমার কাজ।

অবশেষে স্বপ্ন পূরণের পথে হাঁটছেন গিয়াস উদ্দিন সেলিম। এ সিনেমা নিয়ে বিস্তারিত কথা বলার জন্য সংবাদ সম্মেলনের আয়োজনও করা হয়েছে আগামী ২ মার্চ। চূড়ান্ত করা হয়েছে অভিনয় শিল্পীদেরও।


নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী

ময়মনসিংহ গীতিকা থেকে ‘কাজল রেখা’র গল্প তৈরি করা। সিনেমার জন্য ৫০০ বছর আগের সময়ে ফিরে যেতে হবে নির্মাতাকে। লোকেশন, আবহ-সব সেসময়ের জন্য তৈরি করতে হবে। ময়মনসিংহ গীতিকায় কাজল রেখার যে পালা আছে, সেখান থেকেই সিনেমার গল্প। ওই সময় ৯ বছর বয়স হলেই মেয়েদের বিয়ে দিতে হতো। কাজল রেখার বয়স যখন ৯ হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়। সেটিই উঠে আসবে সিনেমার গল্পে।

‘কাজল রেখা’র প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। এ ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড