বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সন্ত্রাসীকে ধরিয়ে দিলে ১০ লাখ টাকা পুরস্কার

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্রপাচারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া এই রোহিঙ্গা নাগরিক নবী হোসেনকে ধরিয়ে দেয়ার জন্য সম্প্রতি এই পুরস্কার ঘোষণা করা হয়। ইতোমধ্যে সীমান্তের বিভিন্ন স্থানে তার ছবিসহ পোস্টার লাগানো হয়েছে।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির।

একটি পোস্টারে নবী হোসেনের ছবি ছাপিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, কক্সবাজারের পালংখালীর বিভিন্ন সীমান্ত এলাকা ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বিভিন্ন এলাকায় দেয়া হয়েছে।

 

বিজিবির দাবি, সীমান্ত দিয়ে নবী হোসেনের মাধ্যমেই সবচেয়ে বেশী ইয়াবার চালান পাচার হয়ে আসে। সম্প্রতি তার গোপন আস্তানা থেকে ক্রিস্টাল মেথ আইসের সবচেয়ে বড় চালান উদ্ধার করা হয়।

এছাড়া সে অস্ত্রপাচার, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত। রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা