হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আরও একবার টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচের মতো আজ সোমবারও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে টাইগাররা।

টসের সময় তামিম জানিয়েছেন, আফগান দলে স্পিনারদের আধিক্য থাকার কারণেই মূলত আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ উইকেটে ঘাস থাকলেও সারাদিনই এটি ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে বলে মনে করেন টাইগার অধিনায়ক।

সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের স্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি আফগানিস্তান। লিটন দাসের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পর ৮৮ রানের বড় ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। আজকের ম্যাচটি জিতলে আফগানদের হোয়াইটওয়াশের পাশাপাশি ওয়ানডে র‍্যাংকিংয়েও ছয় নম্বরে উঠে যাওয়ার হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে।

এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দুই দলের একাদশ-

বাংলাদেশ দল

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান দল

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান