বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ের গোড়ালি ফাটা কিসের লক্ষণ জানেন কি

news-image

নিউজ ডেস্ক : পা ফাটার সমস্যা নতুন নয়। কমবেশি সকলেই কোনও না কোনও বয়সে এই সমস্যার মুখোমুখি হন। আর পায়ের গোড়ালি যদি ফেটে থাকে, তবে পা ঢাকা জুতো না পরলে খুবই খারাপ দেখাতে পারে পা। সমস্যা থাকলেও আজও বহু মানুষ এই সমস্যার কারণ সম্পর্কে অবগত নন।

১। পা ফাটার একাধিক কারণের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কারণ ভিটামিনের অভাব। বিশেষত ভিটামিন বি ও ভিটামিন সি ত্বকের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই ভিটামিনগুলির অভাবে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম পায়ের গোড়ালি ফেটে যাওয়া।

২। পানিশূন্যতা পা ফাটার আরও একটি কারণ। পরিবেশের আর্দ্রতা কম থাকা, কম পানি পান করা কিংবা শুষ্ক পরিবেশে দীর্ঘ ক্ষণ হাঁটাহাঁটি করার ফলে পায়ের ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে। ফলে চামড়া শুকিয়ে ও ফেটে যেতে পারে।

৩। এক্সিমা এমন এক ধরনের ত্বকের রোগ যার প্রভাবে ফাটতে পারে পা। এই রোগের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গটি দেখা যায় তাকে বিজ্ঞানের ভাষায় বলে অ্যাটপিক ডার্মাটাইটিস। সারা দেহের যে কোনও স্থানেই এই রোগ হতে পারে। তবে এই রোগের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত নন বিশেষজ্ঞরা।

৪। সোরিয়াসিস রোগের ক্ষেত্রেও পা ফাটা দেখা যেতে পারে। পায়ের তালুতে খোসার মতো চামড়া উঠতে থাকে এই রোগে। তবে ক্ষেত্র বিশেষে এটি ছড়িয়ে পড়তে পারে পায়ের গোড়ালিতেও। তবে এই রোগটি সাধারণত দীর্ঘস্থায়ী ভাবে হয়।

সাধারণত যখন জলবায়ুর শুষ্কতার ফলে পায়ের গোড়ালির চামড়া ফেটে যায় তখন ঘরোয়া উপাচারেই তার নিরাময় সম্ভব। কিন্তু সমস্যা যদি গভীর হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষত যদি এই সমস্যা দীর্ঘদিন স্থায়ী হয় বা রোগীর যদি ডায়াবিটিস জাতীয় সমস্যা থাকে তবে ঝুঁকি নেয়া ঠিক নয়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা