রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঁধুনি খুঁজছেন চিত্রনায়ক নিরব

news-image

বিনোদন প্রতিবেদক : গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর ২০২১) কক্সবাজার থেকে শুরু হয়েছে চিত্রনায়ক নিরবের রাঁধুনি খোঁজার কাজ। যা এখনো চলছে। এরই মধ্যেই এই অভিনেতা দেশের বেশ ক’টি জেলায় গিয়েছেন রাঁধুনি খোঁজার কাজে। পূর্ণ করবেন দেশের ৬৪ জেলা। আর এই পুরো কাজটি করতে হচ্ছে ‘মার্কস ডেজার্ট কুইন’ নামের প্রতিযোগিতার জন্য। কারণ রান্নাবিষয়ক এই অনুষ্ঠানের বাছাই পর্বের বিচারকদের একজন তিনি।

নিরব জানান, দেশের ৬৪ জেলা থেকে ৯৯ জন রাঁধুনিকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার মূল আয়োজন। এরপর সেখান থেকে জমকালো আয়োজনে সেরা ১০ জন রাঁধুনিকে নির্বাচন করবেন বিচারকরা। যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই চিত্রনায়কও।

নিরব বলেন, ‘এটা আমার জন্য অন্যরকম একটা অভিজ্ঞতা। বিভিন্ন হাতের মজাদার সব রান্নার বিচার করা খুব কঠিন কাজ। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন অনেক খাবারের স্বাদ গ্রহণ করার সুযোগ হয়েছে, ভালোই লাগছে। আগামী ছয় মাস এই কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।’

জানা গেছে, খুব শিগগিরই ‘মার্কস ডেজার্ট কুইন’ কোন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারে আসবে।