,

দেশ ছেড়ে পালাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন। এমন অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্টকে দেশ ছেড়ে পালানোর জন্য সহায়তার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র প্রশাসন। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের তদন্ত অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পালানোর প্রস্তাব প্রদানকারী এবং জেলেনস্কির মধ্যে এই কথোপকথনের কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা এপি।

যুক্তরাষ্ট্রের দেওয়া এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে বলেন, আমার দেশে যুদ্ধ চলছে। আমার এখন সামরিক সহায়তা দরকার, দেশ ছেড়ে পালানোর সহায়তা নয়।

তবে জেলেনস্কির এমন উত্তরে পালানোর প্রস্তাবদাতা মার্কিনী জেলেনস্কিকে অতি উৎসাহী বলে আখ্যা দিয়েছেন।

এদিকে হামলার তৃতীয় দিন শনিবারও কিয়েভের পেরেমহি অ্যাভিনিউয়ে অবস্থিত ইউক্রেনের একটি সেনাঘাঁটিতে মধ্যরাত থেকে তুমুল যুদ্ধ চলছে রুশ বাহিনীর সঙ্গে।

এর আগে দ্বিতীয় দিন শুক্রবার মধ্যরাতে রাজধানী কিয়েভের চারদিক ঘিরে ফেলেছে রুশ সেনারা। এ সময় মুহূর্মুহূ বিস্ফোরণে কেঁপে উঠে গোটা কিয়েভ। এদিকে কিয়েভের কাছে একটি বিমানঘাঁটি দখল করে নেওয়ার দাবি করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের সেনাবাহিনী কিয়েভের কাছে কিয়েভ হস্তমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড