,

চতুর্থ ধাপে কলেজে ভর্তির আবেদন শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : কলেজ পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ বঞ্চিত শিক্ষার্থীদের চতুর্থ ধাপে অনলাইন আবেদন শুরু হয়েছে আজ থেকে। এসময় যারা কলেজ পরিবর্তন করতে চায় তারাও বোর্ডে কলেজ বাতিল করে পুনরায় আবেদন করতে পারবেন। ঢাকা শিক্ষাবোর্ড এ তথ্য জানিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, যারা আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি তাদের জন্য চতুর্থ ধাপে অনলাইন আবেদন করার সুযোগ দেয়া হচ্ছে। শিক্ষার্থীরা আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনলাইনে আবেদন করতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি যাচাই-বাছাই শেষে ১ মার্চ চতুর্থ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। এরপর ২ ও ৩ মার্চ ভর্তি নিশ্চয়ন করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা যায়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এ পর্যন্ত সারাদেশে ১৫ লাখ ৬ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে তৃতীয় ধাপ পর্যন্ত ১৪ লাখ ৬৩ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পছন্দের কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন। আবেদন করেও সারাদেশে ভর্তির সুযোগ পাননি ৪৩ হাজার ৩৩০ জন শিক্ষার্থী । এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে ১ হাজার ৩০০ জন।

জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীরা কেন কলেজ থেকে বঞ্চিত হলো এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) তপন কুমার সরকার বাংলাদেশ জার্নালকে বলেন, অনেকে জিপিএ ৫ পেয়েছেন কিন্তু নম্বর ভাল নয়, আবার দেখা যাচ্ছে তারা সবাই ভাল কলেজগুলোতে আবেদন করেছেন। এসব কারণেই মূলত তারা কলেজে ভর্তির সুযোগ পাননি।

এসব শিক্ষার্থীদের বিষয়ে পরামর্শ হিসেবে বোর্ড চেয়ারম্যান বলেন, খুব ভাল ও মধ্যম পর্যায়ের কলেজগুলোতে আবেদন করলে অবশ্যই ভর্তির সুযোগ হবে। কারণ কোন শিক্ষার্থীই কলেজে ভর্তি থেকে বঞ্চিত হবে না।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের