রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনী আত্মসমর্পণ করবে না: ইউক্রেনের প্রেসিডেন্ট

news-image

ইউক্রেন যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। শনিবার সকালে তার কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে ভিডিওতে জনগণের উদ্দেশে বলেন, ইউক্রেনের সেনাবাহিনী আত্মসমর্পণ করছে না।

দেশটির সেনাবাহিনী আত্মসমর্পণ করছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির ক্ষমতা দখলের আহ্বান জানানোর পর থেকেই এমন খবর ছড়িয়েছে। তবে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর আত্মসমর্পণের খবর ভুয়া। এটি বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।

কিয়েভের রাজপথে দাঁড়িয়ে নিজের হাতে ধারণ করা এক ভিডিওতে জেলেনস্কি বলেন, ‘আমি এখানে, আমরা অস্ত্র নামিয়ে রাখবো না। দেশকে রক্ষা করবো সবাই।’ এছাড়া দেশ ছাড়ার খবরও নাকচ করে দেন তিনি।

ইউক্রেনে এখন সর্বাত্মক যুদ্ধ। পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিং করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ বাহিনী কিয়েভে দখলের আগেই জেলেনস্কিকে ইউক্রেন ছাড়তে সহায়তার একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদমাধ্যমগুলো এমনটাই জানাচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী