বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিয়েভজুড়ে ব্যাপক গোলাবর্ষণ, চলছে সংঘর্ষ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনে দেশটির রাজধানী কিয়েভজুড়ে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়েছে, এছাড়া উভয় পক্ষের সেনাদের মধ্যে চলছে সংঘর্ষ।

শনিবার কিয়েভের ত্রোইয়েশনিয়া এলাকায় একাধিক ও ময়দান স্কয়ারের কাছে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, কিয়েভে রাশিয়ার কামান হামলার শব্দ এত বেশি যে, শহরের কেন্দ্রস্থল থেকে কয়েক মাইল দূরেও শব্দ শোনা যাচ্ছে।

ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানায়, শহরের চিড়িয়াখানা এবং শুলিভাকা এলাকায় অর্ধশতাধিক বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলি হয়েছে।

মার্কিন টেলিভিশন ফক্স নিউজের বিদেশ প্রতিনিধি ট্রে ইংগিস্ট শনিবার সকালে বলেন, রাজধানী কিয়েভ এই মুহূর্তে একাধিক দিক থেকে হামলার কবলে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, কিয়েভে একটু পর পর কামানের গোলা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তবে তা আসছে কোথা থেকে বোঝা যাচ্ছে না।

কিয়েভের পেরেমোহি অ্যাভিনিউতে গাড়ির ধ্বংসাবশেষ এবং বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে।

ভাসিলকিভের একটি বিমানঘাঁটির কাছে প্রচণ্ড লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, রুশ সেনারা কিয়েভে হামলায় এই ঘাঁটি ব্যবহারের চেষ্টা করছে।

এদিকে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। তবে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে দেয়া এক পোস্টে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনীর ওই হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা