বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতাধরেরা শুধু দেখছে, আমরা একাই লড়ছি : ইউক্রেনের প্রেসিডেন্ট

news-image

অনলাইন ডেস্ক : রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে কাউকেই পাশে পাওয়া যাচ্ছে না জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমিরি জেলেনস্কি বলেছেন, বিশ্বের ক্ষমতাধর দেশগুলো শুধু দেখছে, আর আমরা একাই লড়ছি। তিনি বলেছেন, রাশিয়ার আগ্রাসন শুরুর পর বড় দেশগুলো দূর থেকে দেখছে। কোনো দেশ ইউক্রেনে সেনা পাঠায়নি।

আজ শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

জেলেনস্কি বলেন, ‘আমরা একাই আমাদের দেশ রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের পাশে দাঁড়িয়ে কে যুদ্ধ করতে প্রস্তুত? আমি কাউকেই দেখি না। ন্যাটোর সদস্যপদ পাওয়ার নিশ্চয়তা ইউক্রেনকে দিতে কে প্রস্তুত? সবাই ভয় পেয়েছে।’

জেলেনস্কি বলেন, ইউক্রেন এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো সহায়তা পায়নি। ইউক্রেনের বাহিনীর প্রশংসা করে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সেনারা অসাধারণ কাজ করছে। ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর বিরুদ্ধে দারুণ দক্ষতা দেখিয়েছে তারা। জেলেনস্কির অভিযোগ, রাশিয়াপন্থীরা রাজধানী কিয়েভে ঢুকে অন্তর্ঘাতমূলক তৎপরতা শুরু করেছে।

ইউক্রেন প্রেসিডেন্ট জানিয়েছেন, হামলার প্রথম দিন বেসামরিক নাগরিকসহ তার দেশের ১৩৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩১৬ জন।

এদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সামরিক জোট ন্যাটোসহ অনেক দেশ রাশিয়ার হামলার কঠোর সমালোচনা করছে। মস্কোর ওপর অবরোধও আরোপ করছে। তবে জেলেনস্কির প্রত্যাশা ছিল হামলার শিকার হলে সামরিক সহায়তা পাবেন তাদের কাছ থেকে। কিন্তু গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন করে রাশিয়ার ওপর অবরোধ আরোপের কথা বললেও সরাসরি সামরিক সরঞ্জাম কিংবা সেনা পাঠানোর কথা বলেনি।

সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গও বৃহস্পতিবার জানিয়েছেন, ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরকিল্পনা নেই।

ইউক্রেনে আজ দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। বিবিসি জানিয়েছে, রুশ সেনারা রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালসের বরাত দিয়ে বিবিসি জানায়, এই লড়াই শুরু হওয়ার পর ৪৫০ জন রুশ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা