বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি রাশিয়া

news-image

অনলাইন ডেস্ক ; ইউক্রেনে সামরিক অভিযান চালানোর দ্বিতীয় দিনে দেশটির সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়া। কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে বেলারুশের রাজধানী মিনস্কে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার বিষয়টি জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে আমরা আলোচনার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্রশাসনের প্রতিনিধি পাঠাতে প্রস্তুত।

এর আগে এক ভিডিও বার্তায় পুতিনকে চলমান সংঘাতে মানুষ হত্যা বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

সংকট সমাধানে মিনস্ক উভয় পক্ষকে প্রয়োজনীয় সহায়তা করবে বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সেন্ডার লুকাশেঙ্কো।

একই দিন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, আলোচনা যেকোনও সময় শুরু হতে পারে, তবে এর জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র রেখে দিতে হবে। রুশ বাহিনী যখন কিয়েভ দখলের দ্বারপ্রান্তে তখনই নতুন করে আলোচনার কথা উঠলো। রাজধানী কিয়েভ দখলে নিতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে রুশ যোদ্ধাদের। সূত্র: স্পুটনিক।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা