হামলা বন্ধের আহ্বান জানিয়ে পুতিনকে মোদীর ফোন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সহিংসতা বন্ধে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী। খবর: দ্য হিন্দ্যু অনলাইন

রাশিয়া এবং ন্যাটো গোষ্ঠীর মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে, তা যে আন্তরিক এবং সৎ কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব- মোদী সে বার্তাই দিয়েছেন পুতিনকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ঘটনা সম্পর্কে নরেন্দ্র মোদিকে অবহিত করেন। এ সময় নরেন্দ্র মোদী ইউক্রেনে ভারতীয় নাগরিক ও ছাত্রদের নিরাপত্তার বিষয়ে ভারতের উদ্বেগ নিয়েও আলোচনা করেন। যেহেতু ভারত-রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাই সামরিক হানা বন্ধ করতে পুতিনকে আহ্বান জানান মোদী।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান