বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অল্প বয়সীদের জন্য বিধিনিষেধ আসছে টিকটকে

news-image

অনলাইন ডেস্ক : অল্প সময়ে বিশ্বজুড়ে কিশোর-কিশোরীসহ সবার কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টিকটক। তবে বিভিন্ন ভিডিওতে অশ্লীল কনটেন্ট থাকায় সেগুলো কিশোর–কিশোরীদের জন্য উপযোগী নয়। তাই অল্প বয়সীদের সুরক্ষা নিশ্চিতে বয়সভিত্তিক বেশ কিছু বিধিনিষেধ নিয়ে আসছে টিকটক। বিভিন্ন মহল থেকে চাপে পড়ে নতুন এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এ উদ্যোগের আওতায় বয়স বুঝে ব্যবহারকারীদের ভিডিও দেখাবে টিকটক। এ জন্য ভিডিওতে থাকা বিভিন্ন কনটেন্ট পর্যালোচনার উদ্যোগ নিয়েছে অ্যাপটি। এরই মধ্যে কোনো ধরনের ভিডিওকে অশ্লীল হিসেবে বিবেচনা করা হবে, তার মানদণ্ড তৈরির জন্য ছোট পরিসরে একদল ব্যবহারকারীর ওপর পরীক্ষা চালাচ্ছে টিকটক।

এ বিষয়ে টিকটকের গ্লোবাল ইস্যু পলিসি বিভাগের প্রধান ট্রেসি এলিজাবেথ জানান, যখন এ পদ্ধতি পুরোপুরি চালু হবে, তখন প্রাপ্ত বয়সীদের জন্য তৈরি কনটেন্টগুলো কিশোর–কিশোরীদের জন্য সহজলভ্য হবে না। তবে যেসব ভিডিওতে অশ্লীলতার পরিমাণ কম থাকবে সেগুলো ইচ্ছা হলে দেখার সুযোগ মিলবে।

অশ্লীল ভিডিও কোনো মানদণ্ডের ওপর ভিত্তি করে নির্ধারণ হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি টিকটক। ট্রেসি এলিজাবেথের মতে, এখনো বিষয়টি উদ্ভাবনের পর্যায়ে রয়েছে। সিনেমা, টেলিভিশন বা ভিডিও গেমে বয়সের যে মানদণ্ড অনুসরণ করা হয়, ঠিক একই মানদণ্ড টিকটকেও ব্যবহার করা হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল