বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই করেন তারা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই করে আসছিলো একটি সংঘবদ্ধ চক্র। ছিনতাইয়ের পরিকল্পনা ভেস্তে যায় পুলিশের অভিযানে। হাতেনাতে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ ও ২টি টিপ ছোরা জব্দ করা হয়।

বৃহস্পতিবার অস্ত্র ও ডাকাতি আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বিষয়টি জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন।

গ্রেপ্তারকৃতরা হল- কুমিল্লার মুরাদনগর থানার ভাঙ্গানগর গ্রামের মৃত আহসান উদ্দীনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৪), নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার জহির আহম্মেদ বাবুলের ছেলে বশির আহম্মেদ রনি (৩৫) ও বরগুনার সদর থানার পুরাঘাটা গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে মো. আবুল হোসেন সজীব (২৮)।

ওসি নেজাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুটি টিপ ছোরা উদ্ধার করা হয়। অভিযানের সময় ৫ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি নেজাম, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পলাতক আসামিদের নাম-পরিচয় জানায়। তারা আরও জানায়, গ্রেপ্তারকৃতরা রিয়াজউদ্দীন বাজারের ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছিল। তারা দুপুর থেকে ভোর পর্যন্ত স্টেশনের ট্রেন যাত্রী, বাস যাত্রী ও পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। তারা বিভিন্ন সময় তাদের সহযোগীসহ সিএনজিচালিত অটোরিকশাযোগে কোতোয়ালী থানা এলাকায় ছিনতাই ও ডাকাতি করে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আনোয়ারের বিরুদ্ধে ১১টি মামলা ও বশিরের বিরুদ্ধে চারটি এবং আবুল হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল