বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা’ পেল বসুন্ধরা গ্রুপ

news-image

নিজস্ব প্রতিবেদক : কপিরাইট বিষয়ে সার্বিক সচেতনতা তৈরিতে দায়িত্বশীল ভূমিকা রাখায় ‘মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা ২০২০’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল বুধবার আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।

বসুন্ধরা গ্রুপের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির (সেক্টর-এ) কোম্পানি সচিব এম. নাসিমুল হাই, এফসিএস। সম্মাননা তুলে দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কপিরাইট বোর্ডের চেয়ারম্যান সাবিহা পারভীন। এ সময় বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরীসহ কপিরাইট অফিসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সর্বোচ্চসংখ্যক কপিরাইট রেজিস্ট্রেশন করায় বসুন্ধরা গ্রুপকে এ সম্মাননা দেওয়া হয়েছে। করোনার প্রকোপ বেশি থাকায় ২০২০ ও ২০২১ সালের মেধাসম্পদ সুরক্ষা সম্মাননা ২০২২ সালে একসঙ্গে দেওয়া হচ্ছে।

বসুন্ধরা গ্রুপের কোম্পানি সচিব এম. নাসিমুল হাই বলেন, ‘এ সম্মাননা শুধু আমাদের সম্মানিত করা নয়, পুরো বাংলাদেশের করপোরেট জগতের জন্য বড় একটি স্বীকৃতি। বসুন্ধরা গ্রুপ দেশে এবং দেশের বাইরে পণ্য সরবরাহ করছে। এ ক্ষেত্রে কপিরাইট বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পণ্য ও সেবার মেধাস্বত্বকে সুরক্ষা প্রদান করছে।’

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল