,

ইউক্রেনে রাশিয়ার হামলা : গণঅধিকার পরিষদের নিন্দা

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা ও আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নুর। আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা জ্ঞাপন করেন। বিবৃতিতে রাশিয়ার এই হামলাকে মানবতাবিরোধী উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানানো হয়।

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক, বাণিজ্যক অবরোধের সঙ্গে একাত্বতা ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুর বলেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুনিয়াকে ‘একশ বছর’ পেছনে ঠেলে দিয়ে, ক্ষুদ্র ও সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্রসমূহের নিরাপত্তাকে বিপন্ন করে অসভ্যতার রাজত্ব কায়েম করতে নেমেছেন, যা কোন সভ্য সমাজেই গ্রহণযোগ্য হতে পারে না।’

বিবৃতিতে তারা আরও বলেন, ‘সামরিক আগ্রাসন চালিয়ে রাশিয়া ইউক্রেন দখল করে নিচ্ছে। সেখানে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে, প্রাণহাণী ঘটছে, দেশটির অবকাঠামো ও সম্পদ ধ্বংস করা হচ্ছে। বিশ্ববাসীর চোখের সামনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্লজ্জভাবে একটি স্বাধীন, সার্বভৌম দেশকে অপমানিত, পরাস্ত্র ও পদানত করছেন।’ বিবৃতিতে বিশ্ববাসীকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান তারা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড