বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার হামলা, যা বললেন বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলাপকালে তারা বর্তমান পরিস্থিত এবং রাশিয়ার বিরুদ্ধে গ্রহণ করতে যাওয়া পদক্ষেপের বিষয়ে কথা বলেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার ওপর আরও কঠিন পদক্ষেপ নেবে আন্তর্জাতিক সম্প্রদায়।

বাইডেন বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে অনুরোধ করেছেন যাতে তিনি এই ইস্যুতে আন্তর্জাতিক মহলের সঙ্গে কথা বলেন এবং সকলে একজোট হয়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেন।

এর আগে আজ বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাইডেন রাশিয়ার প্রতি নিন্দা জ্ঞাপন করে বলেছিলেন, রাশিয়ার সামরিক বাহিনী বিনা উসকানিতে এবং অন্যায়ভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে। সারা পৃথিবীর মানুষের প্রার্থনা ইউক্রেনের মানুষের সঙ্গে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এক পূর্বপরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছেন যা মানুষের জীবন এবং মানবিক দুর্ভোগের বিপর্যয়কর ক্ষতি বয়ে আনবে।’

তিনি আরও বলেন, ‘এই হামলায় যে মৃত্যু এবং ধ্বংস সাধিত হবে তার জন্য রাশিয়া একাই দায়ী। আর যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ও সহযোগীরা ঐক্যবদ্ধ এবং সমন্বিতভাবে জবাব দেবে। সারা পৃথিবী রাশিয়ার জবাবদিহিতা নিশ্চিত করবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা