,

মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন

news-image

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষে প্রকাশিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বইগুলোর মোড়ক উন্মোচন করেন তিনি। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

এ ছাড়া একই অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তি প্রদান এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল নাসের চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সম্পাদনায় একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। এটি ইতিহাসে আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে। মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প, প্রবন্ধ, কবিতার মোট ১১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। মোট চারটি স্মরণিকা সম্পাদিত হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক বলেন, ‘শিগগিরই এই গ্রন্থগুলো পাঠকের সামনে সহজলভ্য হবে। বৈশ্বিক মহামারির পরও এতগুলো বই প্রকাশ করতে পেরে আমরা গর্বিত।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের