বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফিফ-মিরাজদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

news-image

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্মরণীয় জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ অভিনন্দন বার্তা দেওয়া হয়।

প্রথম ম্যাচে রশিদ-নবীদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ২১৫ রানে তাদের ব্যাট থামিয়ে দেয় বাংলাদেশ। লক্ষ্য খুব একটা বড় না হলেও রান তাড়া করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট যাওয়া-আসার মিছিলে যোগ দেয় টাইগাররা। দলীয় রান ৫০ পূরণ হওয়ার আগেই ছয় ব্যাটারকে হারায় বাংলাদেশ। শেষে হাল ধরেন আফিফ ও মিরাজ। ঐতিহাসিক প্রত্যাবর্তনের মাধ্যমে দলকে খাদের কিনারা থেকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই দুই তরুণ।

আফিফ-মিরাজের নৈপুণ্যে শেষ পর্যন্ত আফগানিস্তনের বিপক্ষে চার উইকেটে জয় পায় বাংলাদেশ। আফিফের ৯৩ ও মেহেদির ৮১ রানে ভর করে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল তামিমের দল।

আফগানদের দেওয়া ২১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম, মুশফিক, লিটন, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও ইয়াসির আলীরা জবাব দিতে না পারলেও আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ ঠিকই জবাব দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা