,

অনশন ভাঙিয়ে সেই তিন বোনকে জমি বুঝিয়ে দিলেন পুলিশ সুপার

news-image

বামনা (বরগুনা) প্রতিনিধি : দখল হয়ে যাওয়া নিজেদের জমি-জমা ও বসতবাড়ি ফিরে পেতে কাফন পরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনশনে বসেন তিন বোন। জমি ফিরে না পাওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দেন তারা। খবর পেয়ে বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক সেখানে গিয়ে তাদের বুঝিয়ে অনশন ভাঙান। পরে তিনি তিন বোনকে নিয়ে বামনা উপজেলায় তাদের গ্রামের বাড়িতে গিয়ে যান এবং বাবার জমি ও বাড়ি বুঝিয়ে দেন।

গতকাল বুধবার সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে অনশনে বসেন তিন বোন। তারা হলেন উপজেলা বামনার গোলাঘাটা গ্রামের মৃত আবদুল রশীদের মেয়ে রুবি আক্তার, জেসমিন আক্তার ও মোসা. রোজিনা।

জানা গেছে, মা-বাবা মারা যাওয়ার পর ছোট দুই বোনকে নিয়ে চট্রগ্রামে চলে যান রুবি। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি নিয়ে দুই বোনকে লেখাপড়া করান তিনি। ২০১৯ সালে নিজ বাড়িতে ফিরে দেখেন তাদের পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছেন এলাকার প্রভাবশালীরা। এমনকি তাদের বসতঘর থেকেও বের করে দেওয়া হয়। এরপর থেকে মানবেতর জীবন যাপন করছিলেন এই তিন বোন।

পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বলেন, মানবিক কারণে এই তিন বোনের পাশে দাঁড়িয়েছি। তাদের ন্যায্য হিৎসা বুঝিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের অর্থায়নে তাদের থাকার জন্য কয়েকদিনের মধ্যেই একটি ঘর তুলে দেওয়া হবে।

বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু বলেন, ‘অসহায় তিন বোনের অভিভাবক এখন আমরা। তাদের জমিটি যেহেতু নিচু; তা ভরাটসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের