,

বুস্টার ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসের বুস্টার ডোজ টিকা নিয়েছেন।

বুধবার বিকেল পৌনে ৫টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বুস্টার ডোজ টিকা নেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুস্টার ডোজ টিকা নিতে বিকেল ৪টা ১০ মিনিটে গুলশান ফিরোজায় নিজ বাসভবন থেকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে উদ্দেশ্য রওনা দেন বেগম জিয়া। বিকেল ৪টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।

এরআগে গত ১৯ জুলাই বেগম খালেদা জিয়া করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। পরে গত ১৮ আগস্ট মডার্নার তৈরি করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তিনি।

গত ১১ এপ্রিল বিএনপি চেয়ারপারসন করোনায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হওয়ার ২৭ দিন পর করোনা নেগেটিভ হয়েছিল খালেদা জিয়ার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড