রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবু, বেশি এগিও না!

news-image

বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিবাহ সূত্রে তিনি এখন কলকাতার মানুষ। আর সেখানেও কাজ করছেন নিয়মিত। এরই মধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এখন ব্যস্ত আছেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র দ্বিতীয় সিজনের কাজ নিয়ে।

এতে মিথিলার বিপরীতে মন্টু পাইলটের ভূমিকায় আছেন সৌরভ দাস। গত ১২ জানুয়ারি কালীঘাটে পূজা দিয়ে শুরু হয় এর শুটিং। একাধিক স্থানে চলছে কাজ। আর একসঙ্গে কাজ করতে গিয়ে সৌরভ ও মিথিলার মধ্যে দারুণ সখ্য হয়ে গেছে। তারা একে-অপরকে এখন দোস্ত বলেও সম্বোধন করছেন।

গতকাল মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সৌরভ। যেখানে দেখা যায়, সৌরভের বুকে মাথায় রেখে হাসিমুখে তাকিয়ে আছেন মিথিলা। এর ক্যাপশনে সৌরভ লিখেছেন, ‘দোস্ত’।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, সৌরভ-মিথিলার এমন ঘনিষ্ঠতা দেখে সৃজিত মুখার্জি কী ভাবছেন? নিশ্চয়ই বলছেন, ‘বাবু বেশি এগিয়ো না!’ তবে হাসতে হাসতে সৌরভ বলেন, ‘সৃজিতদা জানেন, অভিনয়ের প্রয়োজনেই সবকিছু। বাস্তবে কিছুই না! তাই অভিনয় বা পরিচালনার বাইরে কোনও কিছুই তাকে স্পর্শ করে না।’

এর আগে, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি ভিডিও পোস্ট করেন সৌরভ। শহীদদের স্মরণ করতে শুটিং শেষে ছোট্ট একটি আয়োজন করে ইউনিট। সেখানে হঠাৎ বেজে ওঠে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। নিজ দেশের গানটি শুনেই অঝোরে কাঁদতে থাকেন তিনি। এসময় তাকে বুকে টেনে নেন সহকর্মী।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী