আফিফ-মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটারদের যাচ্ছে তাই অবস্থা। আফগান বোলারদের সমানে যেন ‘দাঁড়াতেই’ পারেননি তামিম-সাকিবরা। ২৮ রানেই হারায় ৫ উইকেট। তবে এমন পরিস্থিতিতে আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফজল হক ফারুকির তোপে পড়ে বাংলাদেশ। এক রান করা লিটন দাসকে রহমানউল্লাহ গুরবাজের ক্যাচে পরিণত করেন তিনি। দলীয় ১৪ রানের মাঝে ফিরে যান তামিম ইকবালও।

প্রথমে লেগ বিফোরের আবেদন নাকচ করে দিলেও পরবর্তীতে রিভিউ নিয়ে বাংলাদেশের অধিনায়ককে বিদায় করেন ফারুকি। তিন রান করা মুশফিকুর রহিমকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন এই পেসার।

এবার অবশ্য রিভিউ নিয়ে পার পাননি মুশফিক। তারপর উইকেটে আসেন অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি। মাত্র পাঁচ বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। তাকেও বোল্ড করে ফেরান ফারুকি।

আসা যাওয়ার মিছিলে যোগ দেন সাকিব আল হাসানও। গেল বিপিএলে ফরচুন বরিশালে তার সতীর্থ হয়ে খেলা মুজিব উর রহমানের বলে বোল্ড হন সাকিব।

এরপর প্রথমে বোলিং করতে এসেই ওভারের দ্বিতীয় বলে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদকে ফেরান রশিদ খান। ৮ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টসের লড়াইয়ে জিতে তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেননি হশমতউল্লাহ শাহিদি। প্রথমে ব্যাটিং করে নাজিবউল্লাহ জাদরানের হাফ সেঞ্চুরিতে ৪৯.১ ওভারে ২১৫ রানের পুঁজি পেয়েছে আফগানিস্তান। জবাবে ব্যাটিং করছে বাংলাদেশ

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান