বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মো. জুবায়ের (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মকবুল হোসেন (৪৫) ও তার স্ত্রী রেখা বেগম (৪০) এবং তাদের আরেক ছেলে হৃদয় (১৪) দগ্ধ হয়েছেন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলা সদরের শরীয়তনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শরীয়তনগর এলাকায় স্থানীয় মোহাম্মদ আলাই মিয়ার পাঁচতলা বিশিষ্ট বাড়ির নিচতলার একটি বাসায় আগুন লাগে। ওই বাসায় মকবুল হোসেন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, অগ্নিদগ্ধ হয়ে জুবায়ের ঘটনাস্থলেই মারা গেছে। বাকি দগ্ধদের হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা