,

নীলক্ষেতে আগুনে পুড়ল ৪০ দোকান

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নীলক্ষেতে বইয়ের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্ঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আজ মঙ্গলবার সন্ধা ৭ টা ৪৫ মিনিটের দিকে ইসলামিয়া সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত পৌনে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের জায়গায় বইয়ের দোকানপাট ছিলো। তবে হতাহতের ঘটনা ঘটেনি। মার্কেটের উত্তর দিক থেকে আগুন লেগে পূর্ব দিকের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, ৩০-৪০ টা দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে নীলক্ষেত-নিউ মার্কেট রাস্তায় উৎসুক জনতার ভিড় ও গাড়ি চলাচল বন্ধ আছে। ফলে আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড