ঢাকা বারের নির্বাচনে ভোটগ্রহণ চলছে
আদালত প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটি গঠনের দুই দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যবিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবারও একইভাবে ভোট গ্রহণ করা হবে। এরপর ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে। এবার নির্বাচনে ১৯ হাজার ৮৪৭ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে নীল প্যানেলের সভাপতি প্রার্থী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম।
নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক (জামায়াত), সহ-সভাপতি পদে মো. সাহিদুজ্জামান কোষাধ্যক্ষ পদে গতবারের পরাজিত প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে মো. জহিরুল হাসান মুকুল, সহ-সাধারণ সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী মোহাম্মাদ আনিসুজ্জমান আনিস, লাইব্রেরী সম্পাদক পদে গত দুইবারের পরাজিত প্রার্থী মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে নার্গিস পারভীন মুক্তি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন মেল্লা।
নীল দলের সদস্য পদে ফরিদুল হাসান তুষার, ফয়সাল কবির সৌরভ, মো. মাহফুজুর রহমান ইলিয়াস, আনোয়ার হোসেন, মো. মশিউর রহমান মানিক, মোজাহিদুল ইমলাম, সোহেল উদ্দিন রানা, মুক্তা বেগম, মোজাম্মেল হক, রেজাউল হক মিয়াজ ও রুবিনা আক্তার রুবা।
অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু।
সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে একেএম শফিকুল ইসলাম স্বপন, ট্রেজারার পদে মোহাম্মাদ নুর হোসেন, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু, লাইব্রেরি সম্পাদক পদে ইফাত জাহান রনি, সাংস্কৃতিক সম্পাদক পদে তাছলিমা ইয়াসমিন দিপা, অফিস সম্পাদক পদে মোহাম্মাদ আরকান মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান মনির ও সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার।
সদস্য পদে আবু সুফিয়ান, গোলাম ইমন হোসেন, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, মো. আবুল বাশার, জাহাঙ্গীর আলম জাহিদ, মো. মহিউদ্দিন চৌধুরী শরিফ, মো. রাকিবুল ইসলাম রাকিব, মো. সামিউল ইসলাম প্রিন্স, সঞ্জয় কুমার কর্মকার, সারমিন সুলতানা টুম্পা ও সুলতানা রোজারিও।
এবার সমিতিতে ২৫ হাজার আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এ নির্বাচনে প্রায় ১৯ হাজার আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এ নিবাচনে সিনিয়র অ্যাডভোকেট ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করবেন।
উল্লেখ্য, ২০২০-২০২১ কার্যবর্ষের নির্বাচনে সভাপতিসহ ১৫ পদে জয় আওয়ামী লীগের, সাধারণ সম্পাদকসহ ৮ পদ বিএনপি জয়লাভ করে। এর আগে ২০২০-২০২১ কার্যবর্ষের নির্বাচনে নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এবং সাদা প্যানেল ছয়টি সম্পাদকীয় পদসহ ১৩টি পদে জয়লাভ করে।











