,

‘শিশুবক্তা’ রফিকুল মাদানীসহ দুজনের বিচার শুরু

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগগঠন করেছেন আদালত। এর মধ্যে দিয়ে এ মামলার বিচার শুরু হলো।

আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগগঠনের আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৩০ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন। মামলার আরেক আসামি হলেন মাহমুদুল ইসলাম মতুর্জা।

রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন শুনানিকালে মাদানীকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জামিনে থাকা মাহমুদুল ইসলাম মতুর্জাও এ সময় উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা রাষ্ট্র, সরকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অবমাননা ও মানহানিকর বক্তব্য দেন, যার মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়। গত বছরের ৮ এপ্রিল ধানমন্ডির ১৫ নম্বর মিতালী সড়কের বাসিন্দা সৈয়দ আদনান হোসেন এ মামলাটি করেন। মামলায় ২০২১ সালের শেষের দিকে অভিযোগপত্র দাখিল করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড