,

একদিনে শনাক্ত ১৫৯৫, মৃত্যু ১৬

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯০ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনে। শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন সোমবার করোনায় ৯ জনের মৃত্যু এবং ১ হাজার ৯৫১ জন শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৫৪৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সাতজন পুরুষ ও ৯জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে আট, চট্টগ্রামে তিন, রাজশাহীতে দুই এবং খুলনা, সিলেট ও রংপুরে একজন করে মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ