বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলক্ষেতে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

news-image

নিজস্ব প্রতিবেদক : নীলক্ষেতের বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, নীলক্ষেত মোড় বাকুশা হকার্স মার্কেটে বইয়ের দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ও পরে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে। এরপর আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে আগুনে ওই মার্কেটের অনেক দোকানের হাজার হাজার বই পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা