শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গুম-খুন হওয়া’ রিপন সংসার করছিলেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে

news-image

নিজস্ব প্রতিবেদক: ছেলেকে `গুমের পর খুন করা হয়েছে’, এমন অভিযোগে পাঁচ বছর আগে মামলা করেছিলেন রাকিবুজ্জামান রিপনের বাবা। অথচ সেই রিপনকে জীবিত উদ্ধার করে আটক করলো পুলিশ। আজ মঙ্গলবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুষ্টিয়ার পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতেকে এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিপন মেহেরপুর সদর উপজেলার গোভীপুর (দত্তপাড়া) গ্রামের মনিরুল ইসলামের ছেলে। পাশের ভরাট গ্রামের আকবর আলীর মেয়ে শ্যামলী খাতুনকে বিয়ে করার পর শ্বশুর বাড়িতেই থাকতেন তিনি। ২০১৭ সালের ৮ জুলাই বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রাকিব। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

ছেলেকে না পেয়ে মেহেরপুর আদালতে (২০১৮ সালের ১৫ অক্টোবর) রাকিবের স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও চাচা শ্বশুরকে আসামি করে খুন ও গুমের মামলা করেন তার বাবা মনিরুল ইসলাম। আদালত পুলিশকে রাকিবের খোঁজ বের করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে রাকিবের কোন খোঁজ পাওয়া যায়নি জানিয়ে ২০২০ সালের ১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

আদালত পুলিশের আবেদন খারিজ করে ২০২০ সালের ১১ মার্চ কুষ্টিয়া পিবিআইকে রাকিবের খোঁজ বের করে প্রতিবেদন দাখিলের নিদের্শ দেন। এরপর কুষ্টিয়া পিবিআই তদন্ত করে রাকিবের খোঁজ বের করে।

পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার জানান, রাকিব তার নাম পরিবর্তন করে শরিফুল ইসলাম নাম গ্রহণ করে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে টেকনিশিয়ান পদে চাকরি করে আসছিলেন। রাকিবের আইডি কার্ডে নতুন পরচিল ছিল শরিফুল ইসলাম। বাবার নাম শহিদুল ইসলাম, মায়ের নাম বেদানা বেগম, গ্রাম গোভিপুর, থানা ও জেলা মেহেরপুর।

এই পরিচয়ে রাকিব আরেকটি বিয়ে করেন। যেখানে ৬ মাস বয়সী একটি ছেলেও রয়েছে। গত ২০ ফেব্রুয়ারি কুষ্টিয়ার পিবিআইয়ের একটি দল সেখানে অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে।

মামলার আইও মনিরুজ্জামান জানান, রাকিব মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্টেট তারিকুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। যেখানে তিনি সব অভিযোগ স্বীকার করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জবানবন্দী শেষে তাকে আদালতেই রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেট এখনো কোনো নির্দেশ দেননি বলে তিনি জানান।

এদিকে রাকিবকে উদ্ধারের পর তার পরিবারের সদস্যরা সকাল থেকে মেহেরপুর আদালতে ভিড় করতে শুরু করেন। মামলার বাদী রাকিবের বাবা মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি তার ছেলের এই আচরণে ‘দুঃখ’ পেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি