আলিয়ার পরনে ঢাকাই জামদানি

news-image
বিনোদন ডেস্ক : আগামী ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সিনেমা ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। সিনেমা মুক্তির আগে প্রচারণার জন্য সোমবার গেলেন কলকাতায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কলকাতায় অবস্থানের ছবি দিয়ে লিখলেন, ‘কলকাতা আমার জান।’

খোঁপায় ফুল। পরনে সাদা ঢাকাই জামদানি, হাতাকাটা ব্লাউজ, কানে বড় দুল- নিজের এমন সাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন মাইক হাতে নিয়েই কলকাতাকে অভিবাদন জানিয়েছেন আলিয়া। সেই সঙ্গে জানালেন কীভাবে এই চরিত্রের জন্য নিজেকে তৈরি করেছেন।

আলিয়া জানান, গাঙ্গুবাঈ তার খুব প্রিয় চরিত্র, তাই রকস্টার বলে ডাকেন। দুই বছর ধরে গাঙ্গুবাঈকেই নিজের দুনিয়া বানিয়ে নিয়েছিলেন আলিয়া। সেই রেশ এখনো কাটেনি। তাই বাড়ি কিংবা ঘনিষ্ঠ পরিজনদের সঙ্গে কথা বলতে গেলেই গাঙ্গুবাঈয়ের সুরে কথা বলে ওঠেন। প্রচারের পাশাপাশি এদিন সিনেমার নতুন গান ‘মেরি জান’ প্রকাশ্যে নিয়ে এলেন আলিয়া।

একপর্যায়ে গাঙ্গুবাই স্টাইলে হাত জোড় করে প্রণামও করলেন। বাংলায় বলেন, ‘আমার ভালোবাসা আপনাদের সকলকে। ভালো থেকো কলকাতা।’ অনুষ্ঠানে সমাগতদের ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার জন্য অনুরোধ করলেন।

অনেকের মতে, আলিয়া তার ক্যারিয়ারের সেরা কাজটি করেছেন এই ছবিতে। আর তার জন্য বড় পারিশ্রমিক হাঁকিয়েছিলেন তিনি। জানা গেছে, আলিয়া ‘গাঙ্গুবাঈ’-এর মতো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের জন্য ২০ কোটি রুপি নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান