বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে আরও ৬২ লাখ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

news-image

নিউজ ডেস্ক : যুবসমাজ ও দুর্গম এলাকার জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার প্রচেষ্টায় সহায়তা হিসেবে বাংলাদেশকে আরও ৬২ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশকে পাঁচ কোটির বেশি টিকা দিল যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি করোনার আরও ৬২ লাখ টিকা অনুদান দিয়েছে। আমেরিকার জনগণের পক্ষ থেকে সম্প্রতি এই অনুদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের দেয়া মোট টিকার পরিমাণ দাঁড়িয়েছে ৫১ মিলিয়নেরও বেশি। সামনে আরো লাখ লাখ ডোজ টিকা আসার সময়সূচি নির্ধারিত রয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

টিকা অনুদানের পাশাপাশি জাতীয় পর্যায়ে কোভিড-১৯ টিকা কার্যক্রমে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সাত হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে যথাযথ টিকাদান ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়াসহ শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে টিকাদানের লক্ষ্যভিত্তিক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশকে সহায়তা করেছে।

সম্প্রতি ১০ কোটি মানুষকে কমপক্ষে এক ডোজ টিকা দেয়ার মাইলফলক অতিক্রম করায় বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লা ফেইভ।

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবনরক্ষাকারী টিকা অনুদান অব্যাহত রাখবে এবং চলতি বছরের মাঝামাঝি নাগাদ দেশের ৭০ শতাংশ মানুষকে পুরো ডোজ টিকা সম্পন্ন করতে সহায়তা করবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা