বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না

news-image

নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাত গমনেচ্ছুদের ফ্লাইটের ৬ ঘণ্টা আগে করোনা নমুনার পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ সকাল ১০টা থেকে যাত্রার আগে এ পরীক্ষা করার আর বাধ্যবাধকতা থাকছে না।

মঙ্গলবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের ক্ষেত্রে যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে এসে পিসিআর পরীক্ষা করার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

গত বছরের আগস্টে সংযুক্ত আরব আমিরাত সে দেশে যেতে যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষার শর্তারোপ করে। অথচ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা করার ব্যবস্থা ছিল না। পিসিআর টেস্ট করার জন্য একজন যাত্রীকে ফ্লাইটের অন্তত ৮ ঘণ্টা আগে বিমানবন্দর আসতে হতো।

এ সময় কর্মস্থলে ফিরতে অসুবিধায় পড়েন প্রবাসীরা। তাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর বিমানবন্দরে পরীক্ষামূলকভাবে করোনার পরীক্ষা শুরু হয়। এরপর গত ৫ ডিসেম্বর বিমানবন্দরের কার পার্কিং ভবনের দ্বিতীয় তলায় স্থায়ীভাবে করোনা পরীক্ষাগার বসানো হয়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা