রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের প্রেসিডেন্ট জানালেন, ভীত নন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেতস্ক এবং লুহানস্কে রুশ সেনা মোতায়েনের সিদ্ধান্তে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশবাসী এতে ভীত নন।

সোমবার এক টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদ্রোহী অধ্যুষিত এ দুই অঞ্চলকে ‘স্বাধীন’ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন।

দোনেতস্ক এবং লুহানস্ক অঞ্চলে বহুদিন ধরেই রুশপন্থী বিদ্রোহীরা ইউক্রেনের কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

এ নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ওই বৈঠকে ইউক্রেনে রাশিয়ার সেনা মোতায়েনের সিদ্ধান্তের নিন্দা জানানো হয়েছে।

গত বছরের শেষ দিকে ইউক্রেন সীমান্তের কাছে এক লাখের বেশি সেনা মোতায়েন করে রাশিয়া। এর জেরে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা দাবি করে, ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে রাশিয়া।

এ নিয়ে উত্তেজনার মধ্যে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের তৎপরতা বাড়ে। এবার রাশিয়া সেই বিদ্রোহীদের স্বীকৃতি ও তাদের সহায়তায় সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানালো।

এর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। সে সময়ও সেখানে রুশপন্থী বিদ্রোহীরা লড়াই করেছিল, যাদের সহায়তা করেছিল রাশিয়া।