রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সবচেয়ে বড় অবদান ভারতের : ফজলে হোসেন বাদশা

news-image

অনলাইন ডেস্ক : সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতকে সবচেয়ে বড় অবদানকারী হিসেবে অভিহিত করেছেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় দেশের ছাত্রনেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাদশা। গতকাল রোববার এক সাক্ষাৎকারে তিনি ভারতের এ অবদানের কথা উল্লেখ করেন বলে সংবাদ সংস্থা এএনআইর বরাত দিয়ে দ্য প্রিন্ট এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

এএনআইর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাদশা বলেছেন, যে বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে সাংস্কৃতিক এবং অন্যান্য দিক থেকে ঘনিষ্ঠ সম্পর্ক অনুসরণ করেছে। কারণ ভারত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সবচেয়ে বড় অবদান রেখেছে।

মুক্তিযুদ্ধের চেতনা এবং একটি জাতি হিসেবে বাংলাদেশের ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বাদশা বলেন, ‘ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং আমরা ভারতের সংবিধান দ্বারা প্রভাবিত যেটিতে সব ধর্ম ও সব ধরনের মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাই সবসময় আমাদেরও লক্ষ্য ছিল।’

‘কিন্তু রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ এই ধারণাকে বাধাগ্রস্ত করেছিল কারণ জেনারেল জিয়াউর রহমান আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন। জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদ সেনাশাসন এনেছিলেন, যা আমাদের সংবিধান এবং আমাদের রাজনীতির দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছিল। তারা ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেছে, যা আমাদের ধর্ম নিরপেক্ষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ছিল।’

বাংলাদেশি সমাজের জন্য তার দৃষ্টিভঙ্গি এবং তরুণ প্রজন্মের মধ্যে ধর্মনিরপেক্ষতার মূল্যবোধকে শক্তিশালী করার বিষয়ে তার ধারণার কথা বলতে গিয়ে বাদশা আরও বলেন, ‘আমরা এখনো বাংলাদেশকে একটি পরিপূর্ণ ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলার জন্য লড়াই করছি। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে যেভাবে সংবিধান প্রণয়ন করা হয়েছিল, সেইভাবে সংবিধান ফিরিয়ে আনার দাবিতে আমরা আজ সেই চেষ্টা করছি। সেই সংবিধান আমাদের মূলনীতির ভিত্তি, আমাদের বাংলাদেশ গড়ার ভাবনা।’

‘আমি স্বীকার করছি যে আমরা মুক্তিযুদ্ধের মূল ধারণা থেকে এখনো অনেক দূরে। সংবিধান, শিক্ষাব্যবস্থা, জনগণের ইস্যুতে সেসব ভাবনা থেকে সরে যেতে দেখা যায়। আমরা মুক্তিযুদ্ধের ধারণার কাছাকাছি নই’- যোগ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী