,

করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

news-image

অনলাইন ডেস্ক : ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে করোনায় মৃত্যু, নতুন রোগী এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার কমেছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫১ জন। এ সময়ে করোনায় সংক্রমিত ৯ জনের মৃত্যু হয়েছে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগের দিন ১ হাজার ৯৮৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ২১ জনের।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭ দশমিক ৮২ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে পুরুষ ৫ ও নারী ৪ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে আর ঢাকায় মৃত্যু হয়েছে ৩ জনের। বাকী ৬ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।

দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের দাপটে রোগী শনাক্ত ও শনাক্তের হার দ্রুত বাড়তে থাকে। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।

সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরে ছিল। এরপর নিয়মিত রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনার সংক্রমণ কমায় ২২ ফেব্রুয়ারি থেকে আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।

দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৩ হাজার ২৫৮ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৭৪ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৭৪ জন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড