জায়েদ খান-জয় চৌধুরীকে সাবধান করে যা বললেন নিপুণ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। এদিকে অভিনেতা জায়েদ খান টাকা দিয়ে ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে বিভ্রান্তকর তথ্য প্রচার করছেন বলে অভিযোগ করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

রবিবার গণমাধ্যমকের কাছে তাদের বিরুদ্ধে এ অভিযোগ করেন নিপুণ।

এ সময় নিপুণ বলেন, হঠাৎ করে জায়েদ খানের ভক্ত বেড়ে গেছে। তিনি টাকা দিয়ে দুটি ইউটিউব চ্যানেল এবং দুটি ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন। এখানে প্রতিনিয়ত আমাকে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়াচ্ছেন। আর জায়েদের পক্ষে এসব কাজ করছেন অভিনেতা জয় চৌধুরী।
জয় চৌধুরীকে উদ্দেশ করে নিপুণ বলেন, তুমি মাত্র সিনেমাতে এসেছো। তোমার উচিত এসব নোংরামি বাদ দিয়ে নিজের অভিনয়ের প্রতি মনোযোগ দেওয়া।

তিনি আরও বলেন, যেহেতু জায়েদের সঙ্গে আমার আইনি লড়াই চলছে। আমি বলব- আপনি আমার বিরুদ্ধে এ ধরনের নোংরামি থেকে বিরত থাকেন। আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।

জায়েদ খান টাকা দিয়ে এসব করাচ্ছেন, আপনি কীভাবে জানলেন? এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, আমি না জেনে বলছি না। আমার সোর্সের মাধ্যমে সব কিছু জানতে পারছি। জায়েদ খান টাকা দিয়ে এগুলো করাচ্ছেন।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আপিল বোর্ড জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে। তাই পদটি নিয়ে আদালতের দ্বারস্থ হন তারা। ২২ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান