বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ১৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার মধ্যাঞ্চলীয় শহর বেলেদওয়েনে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্ততপক্ষে ১৩ জন। এছাড়াও আহত হয়েছেন প্রায় ২০ জন।

সোমালিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, বেলেদওয়েনের একটি রেস্তোরাঁয় স্থানীয় সরকারি কর্মকর্তা এবং রাজনীতিকরা থাকাবস্থায় আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকালের দিকে হওয়া ঐ হামলায় আহতদের সরিয়ে নেয়ার কাজে তিনি নিজেই সহায়তা করেছেন।

সোমালিয়ার জাতীয় টেলিভিশন এক টুইটার বার্তায় জানিয়েছে, বেলেদওয়েনে হামলায় নিহতের পাশাপাশি অন্তত ১৮জন আহত হয়েছেন।

স্থানীয়রা আরও জানায়, দেশটির চলমান সংসদ নির্বাচনে বেলেদওয়েন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এক প্রার্থীও আত্মঘাতী এই হামলায় নিহত হয়েছেন।

এদিকে মার্কিন সংস্থা সাইট ইনটেলিজেন্সের ভাষ্যমতে, সোমালিয়ার বেলেদওয়েনে শহরের আত্মঘাতী হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

আল-শাবাবের প্রায়ই সোমালিয়ার সরকারি স্থাপনা এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর নজির রয়েছে। বিগত দুই সপ্তাহেই অন্তত দুইবার সোমালিয়ায় হাওম্লা চালিয়েছে সংগঠনটি।

সোমালিয়ার পুলিশ ও স্থানীয় সরকারি কর্মকর্তা আত্মঘাতী বোমা হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেনি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা