,

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোশারফ হোসেন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন। মোশারফ হোসেনের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে। তার বাবার নাম হারুন অর রশিদ।

নিহতের স্বজন শাহ জামাল জানান, মোশারফ গেন্ডারিয়া ঘুণ্টিঘর এলাকায় থাকতেন। আদা, হলুদ, মরিচ ফেরি করতেন তিনি। রোববার ফজরের আযানের আগে বাসা থেকে কাজে বের হন। এর কিছুক্ষণ পর কয়েকজন রিকশা চালক তাকে রক্তাক্ত অবস্থায় ঘুণ্টিঘরের বাসায় নিয়ে যায়।

তারা তখন জানায়, সায়েদাবাদ ফ্লাইওভার ব্রিজের ঢালে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে গিয়েছিলো তাকে। সে সময় তার মাধ্যমেই বাসার ঠিকানা পান রিকশাচালকরা। পরে স্বজনরা দ্রুত মোশারফকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে নেয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, ছিনতাইকারীর কবলে পড়েছিলেন মোশারফ।

এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা আছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড