বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি গঠনে ১০ নাম চূড়ান্ত হতে পারে আজ

news-image

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য কমিশনার নিয়োগের জন্য এবার ১০ জানের নাম চূড়ান্ত করার পালা। গত শনিবার বৈঠকে প্রাথমিকভাবে ২০ জনের নামের তালিকা প্রস্তুত করেছে অনুসন্ধান কমিটি।

বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটির সূত্রমতে, রোববার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে এই ২০ জন থেকে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে অনুসন্ধান কমিটি।

শনিবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির সভায় আসা ৩২২ জনের নামের মধ্যে থেকে ২০ জনের নাম বাছাই করা হয়।

বৈঠক শেষে অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, সভায় আইনে বর্ণিত যোগ্যতা অনুসারে যাচাই করে প্রস্তাবিত নামগুলো থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী দু-একটি সভায় ১০ জনের চূড়ান্ত তালিকা প্রস্তুত হবে।

তবে নামের তালিকা প্রকাশিত হবে কি না জানতে চাইলে সামসুল আরেফিন বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে অনুসন্ধান কমিটি।

এছাড়াও প্রকাশিত তালিকার বাইরে থেকে কোনো নাম নেয়া হয়েছে কি না সে বিষয়েআরও দু-এক দিন বৈঠক হওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। তারপর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই কমিটির সুপারিশ দেয়ার সময় আছে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তারা ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দেবে। এরপর ওই ১০ জন থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা