রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বাড়লো স্বর্ণের দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহ আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬০ দশমকি শূন্য ৫ ডলার। দাম বাড়ায় স্বর্ণের প্রতি আউন্সের দাম প্রায় এক হাজার ৯০০ টাকা হয়ে গেছে। এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৩৭ দশমিক ২০ ডলার। ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৮৯৭ দশমিক ২৫ ডলারে।

চলতি বছরের জানুয়ারি শেষে আর্ন্তজাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৭৯১ দশমিক ৩৬ ডলার। অর্থাৎ ফেব্রুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১০৫ দশমিক ৮৯ ডলার। আর্ন্তজাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে দেশের বাজারে মান অনুযায়ী স্বর্ণের দাম প্রতি ভরিতে ২৯১ টাকা থেকে এক হাজার ৮৬৭ টাকা পর্যন্ত বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের এ নতুন দাম কার্যকর হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৮৬৭ টাকা বাড়িয়ে এখন ৭৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে রুপার দামও বেড়েছে। গত এক সপ্তাহে ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ২৩ দশমিক ৮৯ ডলারে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী