,

হিজাবের অনুমতি দিয়ে ড্রেসকোড পরিবর্তনের ঘোষণা মহিশূরের কলেজের

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্য থেকে সূত্রপাত হওয়া হিজাব বিতর্ক নিয়ে উত্তাল গোটা ভারত। ধর্মীয় এই ইস্যুটি নিয়ে ধারাবাহিকভাবে শুনানি চললেও এখনও কোনো সমাধান আসেনি কর্ণাটকের আদালত থেকে। আদালত শুধু জানিয়েছে দিয়েছেন, যে বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত স্কুল-কলেজে শিক্ষার্থীদের ধর্মীয় পোশাক পরে না আসতে। তবে এর মধ্যেই হিজাবের অনুমতি দেওয়ার ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে মহিশূরের একটি বেসরকারি কলেজ।

ফিল্ড মার্শাল কেএম কারিয়াপ্পা কলেজ শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এদিন কলেজের মুসলিম ছাত্ররা ক্লাস বর্জন করে ছাত্রীদের হিজাব পরার অনুমতি দাবি করে। পরে বেসরকারি কলেজটির কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাদের ড্রেসকোড পরিবর্তনের ঘোষণা দেয় এবং মুসলিম ছাত্রীদের হিজাব পরে কলেজে ঢোকার অনুমতি দেয়।

কর্নাটক রাজ্যের আদালত হিজাব নিয়ে পূর্ণাঙ্গ রায় না দেওয়া পর্যন্ত মুসলিম ছাত্রীদের হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বারণ করার পর হিজাব পরে কলেজে যাওয়ায় প্রথম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কুমাকুরু নামে একটি কলেজ।

শুক্রবার ওই কলেজ কর্তৃপক্ষ ২০ মুসলিম ছাত্রীর বিরুদ্ধে হিজাব পরিধান করে কলেজে যাওয়ার অভিযোগে এফআইআর দায়ের করে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড