বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ টাইগার্সের প্রথম স্কোয়াড ঘোষণা বিসিবির

news-image

অনেকদিন ধরেই চলছিল আলোচনা। শুরু হবে হবে করেও হচ্ছিল না বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম। অবশেষে প্রথম ক্যাম্পের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ২৩ সদস্যকে নিয়ে ক্যাম্প হবে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে। এবার প্রোগ্রাম চলবে ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। টেস্ট দলের কেউ ফ্রি থাকলে তারাও যোগ দিতে পারবে এই ক্যাম্পে।

জাতীয় দলের বাইরের ক্রিকেটারদেরকে ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে রাখতে বাংলাদেশ টাইগার্স নামের একটি দল গঠনের পরিকল্পনা ছিল বিসিবির। অবশেষে শুরু হয়েছে এই কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম। বাংলাদেশ টাইগার্সের প্রথম কর্মসূচির জন্য আজ (শনিবার) ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সঙ্গে জানানো হয়েছে এই দল পরিচালনার জন্য থাকবে ৯ জন কোচিং স্টাফের সদস্য। যেখানে ২ জন বিদেশি, ৭ জন দেশি কোচ রেখেছে ক্রিকেট বোর্ড।

শনিবার মিরপুরে সংবাদমাধ্যমকে বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান কাজী ইনাম বলছিলেন, ‘কোচিং স্টাফটা লিড করবেন আমাদের মিজানুর রহমান বাবুল ভাই আছেন। উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টে বিভিন্ন বিভাগে কাজ করেছেন। অন্যান্য ঘরোয়া ক্রিকেটেও প্রধান কোচ হিসেবে কাজ করেন। উনি কোচিং স্টাফকে নেতৃত্ব দিবেন এই মেয়াদে এবং দুজন বিদেশি কোচ থাকবে তার সহকারী হিসেবে।’

২৩ সদস্যের বাংলাদেশ টাইগার্স স্কোয়াড :

মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল