,

ডলি জহুর করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

news-image

বিনোদন ডেস্ক : বরেণ্য অভিনেত্রী ডলি জহুর অসুস্থ। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান ফেসবুকে একটি ভিডিও পোস্ট দেন। ভিডিওতে দেখা যায়, ডলি জহুর হাসপাতালের বিছানায় শুয়ে আছেন।

ক্যাপশনে রওনক লেখেন, ‘আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী ডলি জহুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেন সেচুরেশান ঠিক আছে। শুক্রবার পরীক্ষা-নিরীক্ষা করার পর সব‌কিছু বোঝা যাবে। আপনারা সবাই দোয়া করবেন।’

ডলি জহুর ওই ভিডিওতে বলেন, তার তেমন কিছু হয়‌নি, অল্প ঠান্ডা লে‌গে‌ছে। দ্রুত সুস্থ হ‌য়ে উঠ‌বেন তিনি।

কিন্তু আজ শুক্রবার বিকেলে জানা গেল, ডলি জহুর করোনা পজিটিভ। এ তথ্যটিও নিশ্চিত করেছেন রওনক হাসান। তিনি বলেছেন, ‘অভিনয়শিল্পী ডলি জহুর করোনা পজেটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। তাই অযথা হাসপাতালে কেউ ভিড় করবেন না। সবাই ডলি মা’র জন্য দোয়া করবেন।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড