,

কুয়ায় পড়া আফগান শিশু হায়দারকে বাঁচানো গেল না

news-image

অনলাইন ডেস্ক : তিনদিন ধরে কুয়ায় আটকে থাকা আফগান শিশু হায়দারকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। উদ্ধারকর্মীদের আপ্রাণ চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা গেলেও হাসপাতাল নেওয়ার আগেই সে মারা যায়। গত মঙ্গলবার আফগানিস্তানের জাবুল প্রদেশের প্রত্যন্ত এলাকায় গভীর কুয়ায় পড়েছিল হায়দার।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার গভীর কুয়ায় পড়ে যায় শিশুটি। ওইদিন রাত থেকেই তাকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় স্থানীয় প্রশাসন। পাশেই একটি বিশাল গর্ত করে পৌঁছানো হয় তার কাছে।

স্থানীয় সাংবাদিকরা বিবিসিকে জানিয়েছে, শিশুটিকে বের করে আনার সময় নিস্তেজ দেখাচ্ছিল। শ্বাস নিতে দেখা যায়নি। উদ্ধারকারীরা বলছেন, গতকাল বৃহস্পতিবার কুয়া থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

এদিকে, জাবুল প্রদেশের পুলিশের মুখপাত্র জাবিউল্লাহ জওহর সংবাদমাধ্যম এএফপিকে বলেন, উদ্ধার হওয়ার প্রথম মিনিটে শিশুটিকে শ্বাস নিতে দেখা যায়। সঙ্গে সঙ্গেই অক্সিজেন দেওয়া হয়। চিকিৎসক দল তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

ছয় বছরের শিশু হায়দারের মৃত্যুতে টুইট বার্তায় গভীর শোক জানিয়েছেন তালবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা আনাস হাক্কানি। তিনি বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি হায়দার আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড