যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ইউনিকের আঘাত, সর্বোচ্চ সতর্কতা জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইউনিক। এর জেরে দেশটিতে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে।

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ঝড়ের ক্ষতির আশঙ্কায় যুক্তরাজ্যের লাখ লাখ মানুষকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে।

ঝড়টিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বলে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর লন্ডনসহ ইংল্যান্ডের দক্ষিণপূর্ব ও পশ্চিমাঞ্চলে বিরল রেড অ্যালার্ট জারি করেছে। এ রেল অ্যালার্টের অর্থ হচ্ছে- ঝড়ের কারণে প্রাণহানী আশঙ্কা রয়েছে।

ঝড়ের জেরে বন্ধ করে দেয়া হচ্ছে শত শত স্কুল; ওয়েলসের সব ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে সেনা বাহিনীকে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হচ্ছে, স্থানীয় সময় শুক্রবার ঝড়ের কারণে ৯০ মাইলের বেশি গতিতে প্রবাহিত হতে পারে বাতাস। এর জেরে ইংল্যান্ডের বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির আবহাওয়া প্রতিবেদক বলছেন, গত তিন দশকের মধ্যে এটা সবচেয়ে ভয়ানক ঝড় হতে পারে বলে মনে করা হচ্ছে।

চলতি সপ্তাহে এটা যুক্তরাজ্যের দ্বিতীয় ঝড়। এর আগে একটি ঝড় স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে আঘাত হানে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান